প্রধান সূচি

Monday, May 14th, 2018

 

পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের বাবুল হাওলাদার (৫৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালাত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা জজ মোঃ রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ মে র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাবুল হাওলাদারকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার বাদী হয়ে স্থানীয় থানায়বিস্তারিত পড়ুন


কদমতলায় ব্রান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে সদর উপজেলার কদমতলা জর্জ মাধ্যমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা। এসময় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সিামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার মধ্য ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার রাতে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির কেন্দ্রীয় নেতা ও ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, বিদ্যালয়ের প্রধানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীর মেহেদী হাসান ২ দিন ধরে নিখোঁজ

ইন্দুরকানীতে আ’লীগ নেতার ছেলে ২ দিন ধরে নিখোঁজ থানায় জিডি। থানা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুুর রহমান হাওলাদারের একমাত্র ছেলে মোঃ মেহেদী হাসান (২২) ১২ মে শনিবার সকালে বাড়ি থেকে খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটে পরীক্ষার ফরম পূরণের দেয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে খুলনা যায়। কিন্তু ১৩ মে ফরম পূরণ করিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়া অদ্যবধি পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। ওই দুপুর ১২.১০ মিনিটের সময় তার স্ত্রীর সাথে কথা বলার পর থেকে থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তার স্বজনরা আত্মীয়-স্বজনসহবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এক যুবলীগনেতার মৎস্য ঘের অন্য নেতার দখল

জনপ্রতিনিধির নাম ভাঙ্গিয়ে পাইকগাছা উপজেলা যুবলীগনেতা অনুপ কুমার ঘোষের মৎস্য লীজ ঘের পৌর যুবলীগনেতা জাহিদুল গাজী কর্তৃক জবর দখল করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার রাতে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে থানা পুলিশ মৎস্য লীজ ঘেরে যাওয়ার কথা জানতে পেরে ঘেরের চিংড়ি মাছ, নেট জাল সহ আনুসাঙ্গিক জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। থানায় অভিযোগ ও বাদী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ ঘোষের পুত্র যুবলীগনেতা অনুপ কুমার ঘোষ কয়েক বছর যাবৎ বাইশারাবাদ মৌজায় প্রায় ১২ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছে। উক্তবিস্তারিত পড়ুন


পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ও ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশালের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যসহ ৩২ সদস্যের প্রতিনিধিবৃন্দ। সোমবার দুপুরে গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান এর সভাপতিত্বে ইউপি সচিব সুবির দত্ত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর গবেষণা কর্মকর্তা মনিকা মিত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial