প্রধান সূচি

মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৪)‌ দুই বখাটে কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা‌টি ঘটে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ মেয়েটিকে তার নানীর বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনার পর থে‌কেই অভিযুক্ত ধর্ষক রুম্মান পঞ্চায়েত (২৫) ও পান্না পঞ্চায়েত (৩৫) পলাতক রয়েছে। অভিযুক্ত রুম্মান বাদুরা গ্রামের ইউনুচ পঞ্চায়েত ও পান্না ফারুক পঞ্চায়েতের ছেলে। বখাটেরা দু’জনই ভাড়ায় চালিত মটরসাইকেল চালক।
ওই মাদ্রাসা ছাত্রীর নানী আনোয়ারা বেগম জানান, বৃহস্প‌তিবার রাতে প্রতিদিনের ন্যায় স্থানীয় শেখ ফজিলাতুননেছা সিনিয়র মাদ্রার নবম শ্রেণীর ওই ছাত্রী পড়াশুনা শেষে নানী বা‌ড়ি‌তে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই দুই বখাটে সু-কৌশলে ঘরের দরজা খুলে মুখ বেঁধে বাড়ির নিকটে একটি বাগানে নিয়ে অ‌স্ত্রের ভয় দেখিয়ে পালা ক্রমে ধর্ষণ করে। মেয়েটিকে ঘরে খুঁজে না পেয়ে নানী ও প্রতিবেশীরা বাগান থেকে ওই রাতে উদ্ধার করে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ধর্ষকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial