Friday, May 4th, 2018
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার
পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৪) দুই বখাটে কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ মেয়েটিকে তার নানীর বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক রুম্মান পঞ্চায়েত (২৫) ও পান্না পঞ্চায়েত (৩৫) পলাতক রয়েছে। অভিযুক্ত রুম্মান বাদুরা গ্রামের ইউনুচ পঞ্চায়েত ও পান্না ফারুক পঞ্চায়েতের ছেলে। বখাটেরা দু’জনই ভাড়ায় চালিত মটরসাইকেল চালক। ওই মাদ্রাসা ছাত্রীর নানী আনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় স্থানীয় শেখ ফজিলাতুননেছা সিনিয়র মাদ্রার নবম শ্রেণীর ওই ছাত্রী পড়াশুনা শেষে নানী বাড়িতে ঘুমিয়ে পড়ে।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ২ সন্তানের জনকের আত্মহত্যা
ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে ২ সন্তানের জনক আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার চরনী পত্তাশী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৩২) স্ত্রীর সাথে অভিমান করে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করে। জানা গেছে, মিরাজ হোসেনের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হলে সে বাড়ি থেকে চলে যায়। অবশেষে নিজে আত্মহত্যা করে স্ত্রীকে শিক্ষা দিলেন। তার দুটি সন্তান রয়েছে। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, কেউ অভিযোগ করলে মামলা নেয়া হবে।
মঠবাড়িয়ায় বাল্য বিয়ের আয়োজনে কনের মা, বরের বাবা ও বরের জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজিলা খাতুন (১৫) নামে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের মা, বরের বাবা ও বরকে জরিমানার দন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন কনের মা উত্তর মিঠাখালী গ্রামের হোসনে আরা বেগম, বরের বাবা একই এলাকার জয়নাল হাওলাদার ও বর মো. ইউনুচ হাওলাদার। মঠবাড়িয়া থানার এস. আই নুর আমীন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর মিঠখালী গ্রামের স্কুল ছাত্রীর বাড়িতে বরবিস্তারিত পড়ুন
