মঠবাড়িয়ায় আম চুরির অভিযোগে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাগানের আম চুরির অভিযোগে মো. হাসান (১০) নামের ৪র্থ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। রবিবার দুপুরে উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ওই গ্রামের মো. মিলন হাওলাদারের ছেলে ও ১৬৪নং উত্তর ভেচকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
ছাত্রের অভিবাবক সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাগানের গাছের আম চুরির অভিযোগে বাগান মালিক আব্দুল হক এলাহী ও তার ছেলে সবুজ এলাহী রবিবার দুপুরে হাসানকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে স্কুলছাত্র হাসানের মাথা ফেটে যায়। পরে আহত হাসানকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Please follow and like us:
« কাউখালীতে কোটি টাকার চিংড়ি রেনু উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় জাতীয় শ্রমিক পার্টি জেপির আনন্দ মিছিল »
