প্রধান সূচি

Monday, April 30th, 2018

 

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী চান্দখালী গ্রামের বসত ঘর থেকে গোলাম মোস্তফা (৫৮) নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ লাশ উদ্ধার করেছে। তিন সন্তানের জনক শিক্ষক গোলাম মোস্তফা চান্দুখালী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ও স্থানীয় ৯৮ নং চান্দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। থানা সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক গোলাম মোস্তফার তিন ছেলে ঢাকায় চাকুরি করেন। সে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতো। রবিবার রাতে স্বামী স্ত্রী খাবার খেয়ে ঘরের দোতলায় ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে স্ত্রী হাওয়া বেগম ঘরেরবিস্তারিত পড়ুন


সংকটে বোরো ধান ॥ আউশ আবাদ বন্ধ ॥ নষ্ট হচ্ছে বীজতলা

মঠবাড়িয়ায় কৃষকসহ ৫ সহস্রাধিক মানুষের পানির জন্য হাহাকার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ গ্রামের কৃষকসহ প্রায় ৫ সহা¯্রাধিক মানুষ পানির জন্য হাহাকার করছে। ২টি স্লুুইজ গেট বন্ধ রাখায় পানি সংকটে বোরো ধান মাঠে নষ্ট হচ্ছে, শুষ্ক মাঠ চাষ করতে না পারায় আউশের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে এবং রান্না-বান্নাসহ নিত্যব্যবহার্য্য কাজে পানির চরম সংকট দেখা দিয়েছে। ভূক্তভোগি কৃষকরা অবিলম্বে স্লুইজ গেট খুলে দেয়ার দাবী জানিয়েছেন। জানা গেছে, উপজেলার মিরুখালী বাজার সংলগ্ন চালিতাবুনিয়া খালে এবং দধিভাঙ্গা বাজার সংলগ্ন খালে স্লুইজ গেট দু’টি শুষ্ক মৌসুমে খুলে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত খোলা হয়নি। এদেিক, নলবুনিয়া গ্রামে হাউদের কাছাড়ি ও হারজী নলবুনিয়া গ্রামে খাঁবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জাতীয় শ্রমিক পার্টি জেপির আনন্দ মিছিল

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকেলে জাতীয়পার্টি জেপির অঙ্গ সংগঠন নবগঠিত জাতীয় শ্রমিক পার্টি (জেপি) উপজেলা জেপির দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এক আনন্দ র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শ্রমিক পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। আলোচনা সভায় উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নবগঠিত কমিটির সভাপতি মো. শাহজাহান সরদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক শাহআলম সরদার, শ্রমিক পার্টির সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আম চুরির অভিযোগে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাগানের আম চুরির অভিযোগে মো. হাসান (১০) নামের ৪র্থ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। রবিবার দুপুরে উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ওই গ্রামের মো. মিলন হাওলাদারের ছেলে ও ১৬৪নং উত্তর ভেচকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। ছাত্রের অভিবাবক সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাগানের গাছের আম চুরির অভিযোগে বাগান মালিক আব্দুল হক এলাহী ও তার ছেলে সবুজ এলাহী রবিবার দুপুরে হাসানকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে স্কুলছাত্র হাসানের মাথা ফেটে যায়। পরে আহত হাসানকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবিস্তারিত পড়ুন


কাউখালীতে কোটি টাকার চিংড়ি রেনু উদ্ধার

পিরোজপুরের কাউখালী থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাগদা ও গলদা চিংড়ির ৪০ লাখ পোনা উদ্ধার করেছে। উদ্ধার করা পোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট ইসরাত জাহানের উপস্থিতিতে উদ্ধার করা চিংড়ি পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেকুটিয়া ফেরিঘাট থেকে ৩২টি ব্যারেল ভর্তি বাগদা ও গলদা চিংড়ির পোনা উদ্ধার করে। অভিযান টের পেয়ে পোনা ব্যবসায়ী ও আহরণকারীরা পালিয়ে যায়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, ৪০ লাখ পোনাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial