পিরোজপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ
শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষে ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোঃ বুলবুল। 
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে অনুদান এবং ৫০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৫ হাজার টাকা করে সম্মানী দেয়া হয়। 
