পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৯ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ
পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকার সরকারী সোহরাওয়ার্দী কলেজ রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান সহায়তা দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ।
বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহরাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব কাজী তোফায়েল হোসেন, জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে অগ্নিকাডে ক্ষতিগ্রস্থ ২৯টি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
উল্লেখ্য, গত ৯ মার্চ রাত তিন টার দিকে সরকারী সোহরাওয়ার্দী কলেজ রোডের কলেজের সামনে এক ভয়াবহ অগ্নিকান্ডে, পাকা দালান, আধাপাকা দালান, বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়াসহ ২৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।
