প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কিশোরী ও ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মঠবাড়িয়া উপজেলার পৃথক দুই গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী ও ঋণের বোঝা সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছে। মঠবাড়িয়া থানা পুলিশ ওই কিশোরী ও যুবককের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছেন।

থানা সূত্রে জানাযায়, উপজেলার ভাইজোড়া গ্রামের মোক্তার আলীর ছেলে ইসমাইল হোসেন (২১) এনজিও থেকে ঋণ গ্রহন করে কিস্তি পরিশোধ করেতে না পেরে বুধবার রাতে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়। স্বজনরা ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল রেফার করলে পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে ফুলঝুড়ি গ্রামের কৃষক শাহজাহান খানের মেয়ে শিফা আক্তার (১৩) নামের এক কিশোরী প্রেমে ব্যর্থ হয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে বুধবার সন্ধ্যায় শিফার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় নিহতের শরীর থেকে একটি চিরকুট উদ্ধার করে থানা পুলিশ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial