পিরোজপুরে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, জেলা উদ্দীচী’র সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ. মান্নান প্রমুখ।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচীর জানাজা ও দাফন সম্পন্ন »
