প্রধান সূচি

Tuesday, April 3rd, 2018

 

পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচীর জানাজা ও দাফন সম্পন্ন

ভান্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মীণি ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচী হালিমা খাতুনের নামাজে জানাজা ও দাফন আজ মঙ্গলবার ভান্ডারিয়ায় সম্পন্ন হয়েছে। ভান্ডারিয়া শহরের পূর্ব-ভান্ডারিয়ায় মিয়াবাড়ী জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় শরিক হন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় মরহুমার তিন ছেলে জাকির হোসেন নিজাম, মাহমুদ হোসেন ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমসহ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ মঙ্গলবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, জেলা উদ্দীচী’র সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ. মান্নান প্রমুখ। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন করেন।


ইন্দুরকানীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল আটক

ইন্দুরকানীতে লক্ষাধিক টাকার অবৈধ বাদা জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মৎস্য বিভাগ ও ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে আলির খাল নামক স্থান থেকে লক্ষাধিক টাকা মূল্যের ৪টি বাদা জাল আটক করে। পরে ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় তা প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ আসাদুল্লাহ, ইন্দুরকানী থানার এসআই মো. আজিজুল হক প্রমুখ।


দুই পরীক্ষার্থী বহিস্কার ॥ মোবাইল জব্দ

মঠবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া পরিদর্শক আটক

জেলার মঠবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার ও অসদোপায় অবলম্বনের দায়ে দুই এইচএসসি শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, স্থানীয় তুষখালী কলেজের পরীক্ষার্থী নাঈমুর রহমান ও মানিক মিয়া কলেজের স¤্রাট হাওলাদার। সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ হারুন-অর-রশিদ মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার এবং তাদের ব্যবহৃত দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাওলাদার জানান, পরীক্ষার নীতিমালা-২০১৮ এর পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্য কোন ডিভাইস ব্যবহারের অপরাধে তাদেরকে বহিস্কার করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক সেজে মাদ্রাসাবিস্তারিত পড়ুন


আমের গুটিতে দোল খাচ্ছে আম চাষীর স্বপ্ন

আম গাছের মুকুলের ডগায় ডগায় উঁকি দিচ্ছে আমের গুটি। দিন দিন বড় হচ্ছে আমের গুটি। বাগানে আমের গুটি দেখে আনন্দে আত্মহারা বাগান মালিক ও চাষী। আমের গুটিতে দোল খাচ্ছে আম চাষীর স্বপ্ন। নানা জাতের আম, স্বাধ এবং রংবেরঙের আমের রং লেগেছে চাষীর মনে। সোনালী এই স্বপ্ন পূরণে চাষীরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। তবে মনে রয়েছে শংঙ্কা, বৈশাখের তান্ডব, বৃষ্টি, ঝূর্নিঝড় ও শীলা বৃষ্টি আমের শত্রু। প্রকৃতির সাথে মিতালী করে চাষীরা সোনালী স্বপ্ন বুকে ধারণ করে বাগান পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। আমের বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। পাইকগাছা উপজেলা কৃষিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইয়াবাসহ স্বর্ণকার ও ইলেকট্রনিক্স মিস্ত্রি গ্রেফতার

ইন্দুরকানীতে ১০ পিস ইয়াবাসহ স্বর্ণকার ও ইলেকট্রনিক্স মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইন্দুরকানী বাজারের স্বর্ণকার সুমন (৩৫) ও চাড়াখালী গ্রামের ইলেকট্রনিক্স মিস্ত্রি মিজান খান (৩৭)কে চাড়াখালী এলাকা থেকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ইন্দুরকানী থানার এএসআই মোঃ.কামাল হোসেন জানান, স্বর্ণকার সুমন ও মিজানকে ১০ পিস ইয়াবাসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


মঠবাড়িয়ায় শ্রমিক লীগের কমিটি গঠন

জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন পিরোজপুর জেলা কমিটি। এতে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মেদকে আহবায়ক ও আবুল কালাম আজাদকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি সোমবার জেলা আহবায়ক অনুমোদন দিয়েছেন। জেলা কমিটির আহবায়ক মো. মজনু তালুকদারের স্বাক্ষরিত কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক শামীম খান, রাইসুল ইসলাম রাসেল, সদস্য কামরুল আকন, আব্দুল গফ্ফার মিয়া, আবু জাফর হাওলার, কালাম হোসেন হাওলাদার, নাসির জমাদ্দার, মহারাজ হাওলাদার, আবু মুছা মিয়া, এমাদুল হক, হাবিবুর রহমান, করিম হোসেন, আব্দুস সালাম মোক্তার, জহির মিয়া, কমল চন্দ্র শীল, কবির হাওলাদার, মজিবর রহমান মোল্লা,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial