প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে মঠবাড়িয়া ওরিয়েন্টেশন কর্মশালা

“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার মঠবাড়িয়া উপজেলায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জি. এম সরফরাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।

কর্মশালায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জি. এম সরফরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কর্মশালায় ইউপি সদস্য, ইমাম, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাসহ মোট ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial