প্রধান সূচি

Tuesday, March 27th, 2018

 

পিরোজপুরে মোটর সাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত

পিরোজপুরে মোটর সাইকেলের ধাক্কায় শারমিন বেগম (২৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পিরোজপুর-হুলারহাট সড়কের বড় খলিশাখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন বেগম পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার সোহাগ শেখের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শারমিন বেগম তার দুই বছরের মেয়ে সোহাগীকে নিয়ে বড় খলিশাখালী এলাকায় ননদ মালা বেগমের বাড়িতে বেড়াতে যান। দুপুরে খাবার খেয়ে তিনি বাড়ি রওনা দেন। বিকেল ৩ টার দিকে শারমিন বেগম বড় খলিশাখালী সেতু এলাকায় একটি ইজিবাইকে ওঠার সময় সামনের দিক দিয়ে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধারবিস্তারিত পড়ুন


কাউখালীতে পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘পানির জন্য প্রকৃতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যোগে মঙ্গলবার সকালে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।


জেলা তথ্য অফিসের উদ্যোগে মঠবাড়িয়া ওরিয়েন্টেশন কর্মশালা

“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার মঠবাড়িয়া উপজেলায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জি. এম সরফরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। কর্মশালায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারীরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ৪ মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার-৫

ইন্দুরকানীতে ৪ মাদক ব্যাবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া এলাকা থেকে ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের মহারাজ খানের ছেলে মো. মনির হোসেন খান (৩৭)কে ৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া উপজেলার কলারণ চন্ডিপুর এলাকা থেকে গাঁজাসহ চন্ডিপুর গ্রামের আব্দুস কুদ্দুস তালুকদারের ছেলে মো. হারুন তালুকদার (৩০), আবুল কালাম জোমাদ্দারের ছেলে ইমরান জোমাদ্দার (২০), ইউনুস জোমাদ্দারের ছেলে ইমরান জোমাদ্দার (২০)কে আটক করে। অপরদিকে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পত্তাশী গ্রামের  মো. মহিউদ্দিন (৪০)কে পত্তাশী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial