প্রধান সূচি

ইন্দুরকানীতে কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ২৮ বছর পূর্তি উপলক্ষে কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার রাতে ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ক্লাবের আয়োজনে ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সিকদার, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এলাকার মানুষ ধর্মপ্রিয়। একটি ক্লাব কোন ধর্মীয় অনুষ্ঠান করে আমার অজানা ছিল। অনুষ্ঠানে এসে আমার সেই ধারণা পাল্টে গেছে। ঘোষেরহাট টাইগার্স ক্লাবের এ ধরনের আয়োজনকে আমি স্বাগত জানাই। ক্লাবের ভবন নির্মাণের জন্য আমি এর আগে ১ লক্ষ টাকা দিয়েছি। আবারও ১ লক্ষ টাকা দেব। তিনি বলেন আপনাদের ভোটে  নির্বাচিত  উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এলাকার উন্নয়নের জন্য। তাই আমি এলাকার উন্নয়নের জন্য সর্বাত্তক চেষ্টা করব। তিনি স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র জন্য দোয়া কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial