Sunday, March 25th, 2018
কাউখালীতে শিশুদের পতাকা মিছিল
স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে পিরোজপুরের কাউখালীতে শিশু শিক্ষার্থীরা জাতীয় পতাকা মিছিল করেছে। স্বাধীনতার চেতনা লালন করে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রবিবার উপজেলার দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শিশুরা এ মিছিল বের করে। কাউখালী ইতিহাস ঐতিহ্যে সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু’র উদ্যোগে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া। এসময় এলাকাবাসী রাস্তার পাশে দাঁড়িয়ে শিশুদের উৎসাহ দেয়।
জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল … চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম বরেছেন, জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল। এ দলের মাধ্যমে কখনও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। তাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩শ’ আসনে প্রার্থী দিবে। রবিবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমনোই পীর বলেন, ইসলামকে বিজয়ী করতে আলেমদের ভূমিকা রাখতেবিস্তারিত পড়ুন
গণহত্যা দিবসে উপলক্ষে কাউখালীতে তথ্য অফিসের আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবসে কালরাত্রি পালন উপলক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের আইরণ জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম শাহজাদী রেবেকা শাহীন চৈতীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা,উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভাপতি তার বক্তব্যে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন জাতির পিতার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি এবং তার যোগ্য উত্তরসুরীবিস্তারিত পড়ুন
গণহত্যা দিবসে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবিবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু। এছাড়াবিস্তারিত পড়ুন
গণহত্যা দিবসে স্বরূপকাঠীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে জেলার স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. হাফিজ আহম্মেদ, উপজেলা গণফোরাম নেতা মো. মহিব্বুল্লাহ হাওলাদার, নারী নেত্রী মীরা রানী চেীধুরী প্রমুখ।
গণহত্যা দিবসে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবিবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু। এছাড়াবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ২৮ বছর পূর্তি উপলক্ষে কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার রাতে ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ক্লাবের আয়োজনে ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সিকদার, পত্তাশী ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে স্পট মিটারিং কার্যক্রম
ইন্দুরকানীতে দিনব্যাপী স্পট মিটারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলার বালিপাড়া পল্লি বিদ্যুৎ অফিসে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়। গ্রাহকরা মিটার প্রতি ৪শ’ টাকা জমা দিয়ে এক দিনেই মিটারসহ বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। ওইদিন শতাধিক গ্রাহক এ সুবিধা পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম ব্রজ গোপাল দেবনাথ, জুনিয়ার ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, পিইউসি সাইফুর রহমান, ওয়ারিং পরিদর্শক মো. করিম, সহকারী হিসাব রক্ষক জুল মোহাম্মাদ, মিটার চেকার কামরুল ইসলাম, বালিপাড়া অফিস ইনচার্জ ও লাইন টেকনিশিয়ান ইসলাম হাওলাদার, সাংবাদিক এম আহসানুল ছগির, খান মোঃ নাসির উদ্দিন প্রমুখ। নি¤œআয়ের দেশ থেকেবিস্তারিত পড়ুন
আজ জাতীয় গণহত্যা দিবস
আজ সেই ভয়াল ও বীভৎস কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাক বাহিনী অপারেশন সার্চলাইট নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিং¯্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণে গতবছর প্রথমবারের মতো দেশে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়। এর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস,বিস্তারিত পড়ুন
