স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনে পিরোজপুরে আনন্দ শোভাযাত্রা
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের সাফল্য উপলক্ষে পিরোজপুরে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। সপ্তাহ ব্যাপী ঐতিহাসিক এই সাফল্য উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন গ্রহণ করেছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ফুটবল, ক্রিকেট খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 
আজ বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, প্লাকাট, ফেসটুন ও বাদ্যযন্ত্র নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ র্যালীতে অংশ নেয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী মো. তোফায়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা হয়। গোপালকষ্ণ টাউনক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী ও মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা শাহিদা বারেক।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মাত্র ৪৭ বছরের আধুনিক বাংলাদেশ বিনির্মানের শ্রেষ্ঠ কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের হাত ধরে আমারা স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণ হয়ে মধ্য আয়ের দেশে উন্নিত হয়েছি। আমাদের দায়িত্ব হলো এই অর্জনকে ধরে রাখা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমারা যাতে উন্নয়নশীল দেশে উন্নিত হতে পারি এখন থেকে আমাদের সেই লক্ষে কাজ করে যেতে হবে। সর্বক্ষেত্র এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
