মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রী ৯ দিন পর উদ্ধার
অপহরণের ৯ দিন পর মঠবাড়িয়া থানা পুলিশ দধিভাঙ্গা বাজার থেকে সোমবার সন্ধ্যায় স্কুল ছাত্রী মিম আক্তার (১৩)কে উদ্ধার করেছে। ওই স্কুল ছাত্রীকে মঙ্গলবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী মিম স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পূর্বে ওৎ পেতে থাকা একই এলাকার এজাহার ভুক্ত ইউসুফ শিকদারের ছেলে রাব্বি শিকদার (২২), মৃত. লালু শিকদারের ছেলে ইউসুফ শিকদার (৪৫)সহ কয়েকজন মিলে জোরপূর্বক মীমকে মটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Please follow and like us:
« ডা. তানভীর আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়াকে বাল্যবিয়ে মুক্ত করতে ৪ ইউনিয়নে লাল কার্ড »
