মঠবাড়িয়ায় ফাইভ রিংস্ সিমেন্টের উদ্যোগে টি শার্ট বিতরণ
মঠবাড়িয়ায় ফাইভ রিংস সিমেন্ট এর উদ্যোগে ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে টি শার্ট বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে পৌর শহরের শতাধীক নির্মাণ শ্রমিককে টি শার্ট বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাইভ রিংস্ সিমেন্টের মার্কেটিং অফিসার আক্তারুজ্জামান।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক সহ-সভাপতি মন্নান তালুকদার, পরিবেশক জাকির খান, প্রচার সম্পাদক ফারুক মৃধা প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অবৈধ ইট পোড়ায় আমের মুকুলসহ ফলদ বাগানের ব্যাপক ক্ষতির আশংকা »
