Saturday, February 3rd, 2018
মঠবাড়িয়ায় অবৈধ ইট পোড়ায় আমের মুকুলসহ ফলদ বাগানের ব্যাপক ক্ষতির আশংকা
মঠবাড়িয়ায় বসতবাড়ির পাশে অবৈধ ইটের পাঁজা স্থাপন করায় আম গাছের মুকুল অংকুরেই বিনষ্টসহ ফলদ বাগানের ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের আশংকা করেছেন স্থানীয়রা। স্থানীয় জানখালী গ্রামের সৌদি প্রবাসীর ছেলে কলেজ ছাত্র কাওসার আহমেদ জানান, পাঁজার আগুনে বাগান বাড়ীর বনজ গাছ ও পরিবেশ দুষণের আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতমোর ইউপির সৌদি প্রবাসী নাসির উদ্দিন গত ৪ বছর আগে উপজেলা কৃষি দপ্তরের পরামর্শে কয়েক হাজার টাকা ব্যয় বাড়ীর আঙ্গিনায় একটি আমের বাগান করে। ওই বাগানের আম গাছে বর্তমানে মুকুল ধরেছে। তার বসতবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ফাইভ রিংস্ সিমেন্টের উদ্যোগে টি শার্ট বিতরণ
মঠবাড়িয়ায় ফাইভ রিংস সিমেন্ট এর উদ্যোগে ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে টি শার্ট বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে পৌর শহরের শতাধীক নির্মাণ শ্রমিককে টি শার্ট বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাইভ রিংস্ সিমেন্টের মার্কেটিং অফিসার আক্তারুজ্জামান। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক সহ-সভাপতি মন্নান তালুকদার, পরিবেশক জাকির খান, প্রচার সম্পাদক ফারুক মৃধা প্রমুখ।
খোকন সভাপতি-কবির সম্পাদক
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেতমোর রাজপাড়া বাজার অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিয়া মোঃ ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, সাংগঠনিক কমান্ডার হাবিবুর রহমান শরীফ, সহকারি কমান্ডার বেলায়েত হোসেন, ইউনিয়নের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন আকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সদস্য শহিদুল ইসলামবিস্তারিত পড়ুন
ভাগ্য পরিবর্তনের জন্য টেকসই উন্নয়ন দরকার ॥ তাসমিমা হোসেন
জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য টেকসই উন্নয়নই হচ্ছে খুবই কার্যকর। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার জন্য দক্ষিণাঞ্চলে বাঁধ নির্মাণসহ সকল ধরণের অবকাঠামো গড়ে তুলতে হবে দীর্ঘ স্থায়ীভাবে এবং যাতে এ উন্নয়ন কাজ দীর্ঘদিন টিকে থাকে সে ভাবে পরিকল্পনা করে। সাথে গাছ কাঁটার মত পরিবেশ বিনষ্ট হয় এমন কাজ করা থেকে সকলকে বিরত থাকতে হবে। শনিবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় পৃথক দু’টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, মানুষের দীর্ঘদিনের বদাভ্যাস তথা দুর্নীতির কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।বিস্তারিত পড়ুন
জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরকানীর টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা
জাতীয় শিক্ষা সপ্তাহে ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২য় বারের ন্যায় জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা। এ বছর শিক্ষা সপ্তাহে পিরোজপুর জেলার ৭টি উপজেলার মধ্যে এ উপজেলা থেকে ১৮টি মাদ্রাসা নির্বাচিত হলেও শ্রেষ্টত্ব অর্জন করেছেন এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ ইউছুফ আলী জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপজেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ৭ বছর ধরে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বচিত হয়ে আসছেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার জানান, ২০০৯ সাল থেকে আমি দায়িত্ব নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগের সংবাদ সম্মেলন
৮ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে প্রস্তুতিসভা করার জন্য স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের কাছে অডিটোরিয়াম চেয়ে অনুমতি না পেয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগ। শনিবার সকালে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ফায়েজ লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ৮ ফেব্রুয়ারী বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। এ উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগ ওই দিন এক যৌথ প্রস্তুতি সভার আয়োজন করে। সভার স্থান হিসেবে উপজেলা অডিটোরিয়ামকে নির্ধারন করা হয়। এজন্য ২ ফেব্রুয়ারী উপজেলাবিস্তারিত পড়ুন
