জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরকানীর টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা
জাতীয় শিক্ষা সপ্তাহে ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২য় বারের ন্যায় জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা। এ বছর শিক্ষা সপ্তাহে পিরোজপুর জেলার ৭টি উপজেলার মধ্যে এ উপজেলা থেকে ১৮টি মাদ্রাসা নির্বাচিত হলেও শ্রেষ্টত্ব অর্জন করেছেন এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ ইউছুফ আলী জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপজেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ৭ বছর ধরে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বচিত হয়ে আসছেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার জানান, ২০০৯ সাল থেকে আমি দায়িত্ব নিয়ে শিক্ষকদের সহযোগীতা নিয়ে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা অব্যহত রেখেছি এবং কাক্সিক্ষত ফলাফল পেয়েছি। আমি সকলের সহযোগীতা চাই।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগের সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাগ্য পরিবর্তনের জন্য টেকসই উন্নয়ন দরকার ॥ তাসমিমা হোসেন »
