প্রধান সূচি

ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে মানস্মত শিক্ষার বিকল্প নেই …. জিয়াউল আহসান গাজী

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে মানস্মত শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ জীবন গড়তে হলে ভাল ভাবে লেখাপড়া করতে হবে। তেমনি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শনিবার উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সোহরাফ হোসেন, সিদ্ধার্থ শংকর, পরীক্ষার্থী অর্পিত কর্মকার, ফারজানা মিতু প্রমুখ। এবছর এ বিদ্যালয়ে থেকে ৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial