প্রধান সূচি

ইন্দুরকানি কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা

পিরোজপুর জেলার ইন্দুরকানি কলেজকে জাতীয়করণের ঘোষণা করায় আজ মঙ্গলবার ইন্দুরকানি উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়ে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় কলেজের ব্যবস্থাপনা পরিষদের কর্মকর্তা ও সদস্য, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অংশ নেন।

আনন্দ শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে শেষ হয়।

এখানে কলেজ ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এডভোকেট মো. আখতারুজ্জামান সগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার (বুলবুল), কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ইকরামুল কবির মজনু তালুকদার, কলেজ ব্যবস্থাপনা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ কমান্ডার, কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শারমিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন ও উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি মো. জসীম মীর। সমাবেশের সঞ্চালনা করেন কলেজ শিক্ষক মো. জাকারিয়া হোসেন।

আনন্দ সমাবেশে বক্তারা ২৫ বছর আগে প্রতিষ্ঠিত ইন্দুরকানি কলেজকে জাতীয়করণের ঘোষণায় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। পাশাপাশি পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি উপজেলা) সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কলেজটিকে জাতীয়করণে এলাকার জনপ্রতিনিধি হিসাবে যে অবদান রেখেছেন সে বিষয়ে বক্তাগণ মন্ত্রীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানান।

সমাবেশ শেষে কলেজ জাতীয়করণ হওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সফল কর্ম জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. তাজাম্মুল হোসেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ইন্দুরকানি কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা উচ্চ মাধ্যমিক, ¯œাতক (সম্মান) শ্রেনী নিয়ে দেড় সহ¯্রাধিক। কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ এমপিওভূক্ত ৪০ জন শিক্ষক এবং নন এমপিওভুক্ত ৩৩ জন শিক্ষক ও ১৫ জন কর্মচারী রয়েছেন।

কলেজটি উপজেলা সদরের প্রধান সড়কের পাশে মনোরম ও সুগম্য পরিবেশে অবস্থিত। সরকার সম্প্রতি যে আরও চারটি কলেজকে জাতীয়করণ করছে তার মধ্যে অন্যতম হলো ইন্দুরকানি কলেজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial