প্রধান সূচি

Tuesday, January 23rd, 2018

 

চাকুরী জাতীয়করণের দাবীতে আন্দোলনে সিএইচসিপিরা

ব্যাহত হচ্ছে পিরোজপুরের গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম

পিরোজপুরে গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলার ১৫৯টি কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি এসব ক্লিনিকে কর্মরত গরীবের ডাক্তারখ্যাত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের। যোগদানের পর হতে একই বেতন-ভাতা উত্তোলন করছে তারা। গত ৭ বছরেও চাকুরি জাতীয়করণ না হওয়ায় যেমন বাড়েনি বেতন-ভাতা তেমনি সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তারা। ইতোমধ্যে কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও চিঠি চালাচালীর মধ্যে সীমাবদ্ধ রয়েছে জাতীয়করণের বিষয়টি। শেষমেষ জাতীয়করণের দাবীতে সংশ্লিষ্ট হেলথ কেয়ার প্রোভাইডাররা পালন করছেন অবস্থান কর্মসূচি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে আজ মঙ্গলবারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানি কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা

পিরোজপুর জেলার ইন্দুরকানি কলেজকে জাতীয়করণের ঘোষণা করায় আজ মঙ্গলবার ইন্দুরকানি উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়ে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কলেজের ব্যবস্থাপনা পরিষদের কর্মকর্তা ও সদস্য, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অংশ নেন। আনন্দ শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে শেষ হয়। এখানে কলেজ ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এডভোকেট মো. আখতারুজ্জামান সগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কলেজবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial