শহীদ বুদ্ধিজীবী দিবসে
জেলা মহিলা পরিষদ ও বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা মহিলা পরিষদ ও বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে সংসদের উপদেষ্টা অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদ সভানেত্রী মনিকা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সালমা রহমান হ্যাপী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম সিকদার মন্টু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ মো. লুৎফর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সম্পাদক খালিদ আবু, বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের সম্পাদক মাইনুল আহসান মুন্না, মাকুলী বেগম, রশিদ আল মুনান সুজন, কমলেশ রায়।
