প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ ॥ স্মারকলিপি প্রদান

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় উপজেলার টিকিকাটা ইউপি সদস্য ইসমাইল খান ও মালয়েশিয়া প্রবাসী মহিবুল্লাহকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মেম্বর এসোসিয়েশনের উদ্যোগে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পরে শহীদ মিনার চত্ত্বরে উপজেলা মেম্বর এ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, এবিএম ফারুক হাসান, রিয়াজুল আলম ঝনো, ইউপি সদস্য মোস্তাফা শরীফ, মাহাবুব কবির মনির, মনির হোসেন রাজা, রুবিনা সুলতানা, আহত ইউপি সদস্য ইসমাইল খানের স্ত্রী রোজিনা বেগম, ওয়ার্ড যুবলীগ নেতা নেছার খান প্রমূখ।

¬¬¬উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে স্থানীয় বাইশকুড়া বাজারে আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় টিকিকাটা ইউপি সদস্য ইসমাইল খান (৩২) ও দুবাই প্রবাসী মহিবুল্লাহ আকন (৩০)কে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্য ইসমাইলের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১১ জন এজাহার নামীয় ও ৫/৭ জন অজ্ঞাত আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial