পিরোজপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্রের বিতরণ কার্যক্রমের উদ্বোধন
পিরোজপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পশাাসক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ূন কবির তালুকদার খোকন, কদমতলা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ খান, সিকদারমল্লিক ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।
পরে সংসদ সদস্য একেএমএ আউয়ালের হাতে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ প্রথম জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডটি তুলে দেন। এসময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিরোজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৭ ইউনিয়নে ১ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারী ২০১৮ পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পিরোজপুর পৌরসভাসহ সদর উপজেলায় সর্বমোট ১ লক্ষ ১৪ হাজার ৯৭ জনকে স্মার্ট কার্ড প্রদান করবে জেলা নির্বাচন অফিস।
