প্রধান সূচি

নির্মাণ ত্রুটির কারন...

মঠবাড়িয়ায় কালভার্ট নির্মাণের ১ বছরের মধ্যে গাইড ওয়ালে ফাঁটল

মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা-মিরুখালী-আমুয়া সড়ক ও জনপদের (সওজ) সড়কে ডাক্তার বাড়ির খালে নির্মিত কালভার্ট নির্মানের ১ বছরের মধ্যে গাইড ওয়ালে ফাঁটল দেখা দিয়েছে। যেকোন সময় ওয়াল ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের চরম দুর্ভোগের আশংকা করছে স্থানীয়রা।

জানাযায়, উপজেলার ধানীসাফা বন্দর থেকে মিরুখালী বাজার হয়ে আমুয়া বন্দর পর্যন্ত সওজের সড়কে বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন ডাক্তার বাড়ি খালে কালভার্টটি ২০১৬ সালের শেষ দিকে নির্মাণ করা হয়। কিন্তু নির্মানের পর ১ বছর যেতে না যেতেই পশ্চিম দিকের উত্তর পাশের গাইড ওয়ালে ফাঁটল দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে মূল কালভার্টের সাথে গাইড ওয়ালে ফাঁটল সৃষ্টি হয়ে প্রায় ৩/৪ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। যে কোন সময় ওয়ালটি ধ্বসে পড়ার আশংকা রয়েছে। আর ওয়াল ধ্বসে পড়লে সড়ক দেবে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সংযোগ বিচ্ছিন্ন হলে ৫ গ্রামের কয়েক হাজার জনসাধারণের জেলা শহর পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোয়াতে হবে।

স্থানীয় বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ জানান, কালভার্টটি নির্মাণের সময় কিছু ত্রুটির কারণে ফাটল দেখা দিয়েছে। এটি বিচ্ছিন্ন হয়ে পড়লে তার মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকার জনসাধারনের চলাচলে ভোগান্তি নেমে আসবে।

এ ব্যাপারে পিরোজপুর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নাই। তবে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial