ভান্ডারিয়ায় জাতীয় বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আগামী ১৬ই ডিসেম্বর জাতীয় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমূখ।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মুক্তিযোদ্ধ সন্তান কমান্ড, এনজিও, ব্যাংক, সুধী, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিনটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করার জন্য একটি উদ্যাপন কমিটি এবং উপ-কমিটি গঠন, ছাড়াও ওই দিন কর্মসূচিতে যা থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
