প্রধান সূচি

কাউখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

কাউখালী উপজেলা যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি বিষয়টি জানান।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত বুধবার মোঃ মতিউর রহমান হালিম তালুকদারকে আহ্বায়ক করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ মো. ইউনুস খান ও মোঃ আসাদুজ্জামান রুজবেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া ১৮ জনকে সদস্য করা হয়েছে। অনুমোদন পত্রে আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে সব ইউনিয়ন শাখার সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করতে বলা হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান ফুলু বলেন, কেন্দ্রীয় ভাবে উপজেলা যুবলীগের ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial