মঠবাড়িয়ায় হাবিব হত্যা মামলায় ১২ আসামী জেল হাজতে
উপজেলার বুড়িরচর গ্রামের চাঞ্চল্যকর ওয়ার্ড বিএনপি নেতা হাবিব হত্যা মামলার ১২ আসামীর জামিন না মঞ্জুর করেছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর এজাহার নামীয় আসামীরা রবিবার সকালে মঠবাড়িয়ায় উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বেল্লাল হোসেন তাদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
হাবিব হত্যা মামলার প্রধান আসামী ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদার হাইকোর্ট থেকে জামিনে রয়েছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হাবিব তালুকদারকে ধরে নিয়ে হত্যা করে তুষখালী হাইস্কুলের পাশে ফেলে রাখে। ঘটনার দু’দিন পর থানা পুলিশ হাবিবের গলিত লাশ উদ্ধার করে।
Please follow and like us:
« স্বরূপকাঠির গনমান সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিক্ষকদের বিরুদ্ধে প্রশ্নপত্রে উত্তর লিখে দেয়ার অভিযোগ! »
