প্রধান সূচি

ভান্ডারিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

জেলার ভান্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে একটি ওয়ান সার্টার গানসহ ভিটাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদারকে (৩৫)কে গ্রেফতার করেছে। এসময় পুলিশ বাবুল হাওলাদার নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক বেদার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ভিটাবাড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে একটি স্বয়ংক্রিয় ওয়ান শুটারগানসহ সুমন সরদারকে গ্রেফতার করা হয়। পরে সুমনের স্বীকারোক্তি অনুযায়ি ভাঙ্গারী ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করা হয়। সুমন সরদার পশ্চিম ভিটাবাড়িয়া গ্রামের মৃত হামিদুর রহমান সরদারের ছেলে।

সুমন পুলিশের কাছে জানায়, অস্ত্রটি সে ঝালকাঠীর ভাঙ্গারী ব্যবসায়ী বাবুলের কাছ থেকে কিনেছেন।

উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সুমন দোষী সাব্যস্ত হলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial