কাঠালিয়ার আমুয়ায় ভূমি দস্যুদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট
ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকায় ভূমি দস্যুদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। এ চক্রটি ইতিমধ্যে কয়েকটি পরিবারের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে।
এ ঘটনায় একটি পরিবার ঝালকাঠী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ভূমি মালিক আমুয়া এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার জানান, আমুয়া এলাকার আব্দুর রব জোমাদ্দার, মো. সোহেল সরদার, মনির সরদার, মানিক চৌকিদার, হযরত আলী, মো. কালু হাওলাদার, মো. নূরু হাওলাদার, গৌরাঙ্গ চন্দ্র দাসসহ একটি চিহ্নিত ভূমি দস্যু চক্র মামুন হাওলাদারের ক্রয় এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩০ শতক জমি অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে। কিছু ভূয়া কাগজপত্র দেখিয়ে এ চক্রটি ওই জমি দাবি করে মামুন হাওলাদারের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানী করছে এবং তাকে হত্যার হুমকি অব্যাহত রেখেছে। এ চক্রটি এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে মামুন হাওলাদার জানান। এ ঘটনায় মামুন হাওলাদারের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে ঝালকাঠী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
