কচুয়ায় তারুণ্যে-৭১ যুবসংঘের মতবিনিময়
কচুয়ায় সমাজের গরীব মেধাবী শিক্ষাথীদের সাহায্য, সামাজিক বনায়ন সৃষ্টি ও গরীব দুঃস্থ্যদের সেবার লক্ষে তারুণ্যে-৭১ যুবসংঘের উদ্যেগে সূধীজনের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যে-৭১ এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাঙ্ক কুমার অধিকারী, কচুয়া অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, মোঃ আজাদ হোসেন বালী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, সাংবাদিক দিহিদার জাহিদুল ইসলাম বুলু, বিশিষ্ঠ ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত, তাঁতী লীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, শিকদার ময়নুল ইসলাম, সজল শিকদার, আশিক ইমতিয়াজ, তানভিরুল ইসলাম সুফল, কাফি, রাফিসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।
