নবাগত ইউএনও’র সাথে মঠবাড়িয়া সাংবাদিকদের মতবিনিময়
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ মঠবাড়িয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে ইউএনও’র সভাকক্ষে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তোরনের পথ ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখে, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, এস.এম আকাশ প্রমুখ। এসময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরের শিক্ষার্থীদের দুদকের সৌজন্য উপহার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা »
