প্রধান সূচি

Monday, November 6th, 2017

 

জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্তর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বিলাশ চত্তর মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। পথসভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নবাগত ইউএনও’র সাথে মঠবাড়িয়া সাংবাদিকদের মতবিনিময়

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ মঠবাড়িয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে ইউএনও’র সভাকক্ষে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তোরনের পথ ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখে, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, এস.এম আকাশ প্রমুখ। এসময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


পিরোজপুরের শিক্ষার্থীদের দুদকের সৌজন্য উপহার

দুদকের উদ্যোগে পিরোজপুরের দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার আলামকাঠি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ২২৩ জন ছাত্র-ছাত্রীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলেন দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ ও দুদকের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আক্তার হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও দুদক পরিচালক ছাড়াও দুদকের উপ পরিচালক মোঃ মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম প্রমুখ। এরপর নাজিরপুরবিস্তারিত পড়ুন


শোক সংবাদ

ক্যাপটেন (অবঃ) আলতাফ হোসেন

সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার ও ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে মঠবাড়িয়া থানার মুক্তিবাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপটেন (অবঃ) আলতাফ হোসেন আকন (৭০) সোমবার সকালে ঢাকা সরোয়ার্দী হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থ্য়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ……. রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সোমবার দুপুরে ঢাকার বসুন্ধরা এলাকায় প্রথম জানাযা ও মঙ্গলবার সকাল নটায় মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা এবং সকাল দশটায় তৃতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি বেতমোরের আকন বাড়িতে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। এদিকে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আকন এর মৃত্যুতে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি

মঠবাড়িয়া পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। পৌর ভবনের সামনে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতিতে সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি পৌর সচিব হারুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিল্টন, পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম, কামরুন্নাহার, শিরিন আক্তার প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।


নাজিরপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের নিমিত্তে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নাজিরপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্রিফিং করেন জেলা তথ্য অফিসার, মহসীন হোসেন তালুকদার। এ ছাড়া অনষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আকরাম আলী ডাকুয়া, সাংবাদিক শেখ জাকির আহম্মেদ। ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের ব্রান্ডিং,সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিতবিস্তারিত পড়ুন


কাউখালীতে এখন চলছে ট্রেন!

ধান-নদী-খাল এই তিনে বরিশাল। সেই বরিশালে ট্রেন চালুর ব্যবস্থা না থাকলেও কাউখালীতে এখন চলছে ট্রেন! তাতে মানুষও চড়ছে। আর ট্রেন দেখতে রেল লাইনের চারপাশে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ইঞ্জিন ও চারটি বগিসহ মোট পাঁচ বগি বিশিষ্ট ‘আল-আমিন এক্সপ্রেস’ নামের এ ট্রেনটিতে চড়তে জনপ্রতি টিকিট মূল্য ২০ টাকা। সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী বাৎসরিক উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। এ মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য এই ট্রেন ভ্রমণ ছাড়াওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশনের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে স্বরূপকাঠি পৌরসভা কর্মকর্তা/ কর্মচারী এ্যাসোসিয়েশন। সোমবার সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ কর্মসূচী পালন করা হয়। অফিসের কাজকর্ম ফেলে অর্ধ দিবস কর্মবিরতির ফলে কিছুটা সাময়িক ভোগান্তিতে পড়েছিল অফিসে সেবা নিতে আসা পৌরবাসীর। পৌরসভার নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরশাখার সাধারন সম্পাদক মোঃ মান্না মেহেদী, মোঃ নূর মোহাম্মদ মল্লিক, মোঃ মনিরুজ্জামান শিপন, মোঃ মাহমুদুল আলম, আফরোজা আক্তার, আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।


পাইকগাছা উপজেলা তাঁতীলীগের কর্মী সম্মেলনে ...এমপি নূরুল হক

আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে

খুলনা-৬ পাইকগাছা-কয়রার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বলেছেন, আওয়ামীলীগ হচ্ছে গণতান্ত্রীক, উন্নয়ন ও জনবান্ধব রাজনৈতিক দল। এ জন্য আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে এবং গণতন্ত্র শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে। সরকারের এ সব সফলতায় ঈর্ষান্বিত হয়ে জনবিচ্ছিন্ন বিএনপি জামায়াতের উপর ভর করে সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী সংসদ নির্বাচনেও নিশ্চিত পরাজয় ভেবে বিগত নির্বাচনের ন্যায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অপপ্রচারের উপর ভর করে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমবিস্তারিত পড়ুন


এমপি নূরুল হকের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি সোমবার সকালে নিজ এলাকা গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়াস্থ কপোতাক্ষ নদের ভাঙ্গনে প্লাবিত চরমলই ও হিতামপুর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তাৎক্ষনিকভাবে ভাঙ্গনরোধ কল্পে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি ভাঙ্গন কবলিত এলাকার ঝুকিপূর্ণ ওয়াপদার বাঁধ টেকসই করতে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র ও উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, পূর্ণিমারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial