প্রধান সূচি

Monday, November 6th, 2017

 

পাইকগাছায় শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

পাইকগাছার কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নেতা আনন্দ মোহন বিশ্বাস ও ওয়াদুদ গোলদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছে। রোববার সন্ধ্যায় হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টি কার্যালয়ে জাপানেতা মুনছুর আলী গাজীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন জাপানেতা শামসুল হুদা খোকন, সরদার ফরিদ আহম্মেদ, শেখ আব্দুল আজিজ, মোঃ আব্দুর রহিম, ইউলাদ গোলদার, শেখ আবু সাদেক, আব্দুল হালিম, শুকুর গোলদার, মাফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial