শোক সংবাদ
ক্যাপটেন (অবঃ) আলতাফ হোসেন
সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার ও ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে মঠবাড়িয়া থানার মুক্তিবাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপটেন (অবঃ) আলতাফ হোসেন আকন (৭০) সোমবার সকালে ঢাকা সরোয়ার্দী হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থ্য়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ……. রাজিউন)।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সোমবার দুপুরে ঢাকার বসুন্ধরা এলাকায় প্রথম জানাযা ও মঙ্গলবার সকাল নটায় মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা এবং সকাল দশটায় তৃতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি বেতমোরের আকন বাড়িতে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
এদিকে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আকন এর মৃত্যুতে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ তিন দিনের শোক কর্মসূচী হাতে নিয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের শিক্ষার্থীদের দুদকের সৌজন্য উপহার »
