বিশেষ প্রশিক্ষণে জাপান গেলেন সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মকর্তা
জাইকা (JICA) আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম (Support System for Persons with Disabilities Course) শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখলাকুর রহমান ও মঠবাড়িয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক সেলিম মাতুব্বরের ছোট ভাই শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর খুলনার ডিপিডি আবু জাফর মাতুব্বর রবিবার জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মোঃ আখলাকুর রহমান ও আবু জাফর মাতুব্বর প্রশিক্ষণ লব্দ অভিজ্ঞতা থেকে দেশের তথা মঠবাড়িয়ার প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মোট ১৪ জন উক্ত প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রশিক্ষণ কোর্সটি জাপানের টোকিও ও হোক্কাইডো শহরে আগামী ৬ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
