প্রধান সূচি

Sunday, November 5th, 2017

 

নাজিরপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বি বদরুল হায়দার

বিষ ও রাসয়নিক মুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার বদরুল হায়দার বেপারী (৪০)। উৎপাদিত সার বিক্রি করে তিনি মাসে আয় করছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। শুক্রবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামে বদরুল হায়দার বেপারীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে দোচালা টিনের ঘর। ঘরের ভিতরে ইট দিয়ে তৈরি সারি সারি হাউজ। এ সময় কথা হয় বদরুল হায়দার বেপারীর সাথে। তিনি বলেন, এসব হাউজে কেঁচো সার উৎপাদন করছেন তিনি। প্রতিটি হাউজে গোবর, শাকসবজির উচ্ছিষ্টাংশ, হাঁস-মুরগির বিষ্ঠা, কচুরীপানা ও কলাগাছ টুকরাবিস্তারিত পড়ুন


ডিসেম্বরের মধ্যেই আমুয়া-মিরুখালী সড়কটি সংস্কার করা হবে …মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জনগনের দূর্ভোগ নিরসনে আমুয়া-মিরুখালী সড়কটি চলাচলের উপযোগী করা হবে। ডাকাতি, মাদক ও জনগনের দূর্ভোগ লাঘবের লক্ষে এ সড়কটি সংস্কার করা একান্ত জরুরী। স্থানীয় সাংসদ, সংশ্লিষ্ট বিভাগীয় (সওজ) প্রকৌশলীদের সাথে যোগাযোগ করে এক মাসের মধ্যে অবহেলিত এ সড়কটি সংস্কার করা হবে। শনিবার সকালে উপজেলার দাউদখালী নতুন বাজারে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত আইন শৃংখলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, উপজেলার মিরুখালী-আমুয়া সংযোগ সড়কটি দীর্ঘ কয়েক যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এ সড়কের কাঁঠালিয়া উপজেলার আমুয়া অংশের সড়কবিস্তারিত পড়ুন


কাউখালীতে রাস উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হয়েছে। রবিবার এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে এ উৎসব। সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে এক বর্নাঢ্য শোভাযাত্রা আশ্রম প্রাংগন থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপকমিটির আহবায়ক মানিক কর। বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্মবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কমে যাচ্ছে গবাদি পশুর সংখ্যা

‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’। কবির ভাষার এমন ভাব এখন অনেকটাই ম্লান হতে চলেছে। দুধে ভাতে থাকার সেই স্বর্ণালী দিন ফুরিয়ে আসছে। ভাত থাকলেও দুধের অভাব প্রকট আকার ধারণ করছে পিরোজপুরের ইন্দুরকানীতে। কারণ দিন দিন কমে যাচ্ছে গবাদি পশুর সংখ্যা। উপজেলায় গত ১০ বছরের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছে গবাদি পশুর সংখ্যা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে ২০০৮ সালে মোট গরু, ছাগল ও মহিষের সংখ্যা ছিল ২১ হাজার ৮’শ ৪৫ টি। ২০১৬ সালের জরিপ অনুযায়ী যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে  ১৪ হাজার ৮’শ ৯৫ টিতে। এই এলাকায় প্রধানতবিস্তারিত পড়ুন


কাউখালী মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন উপজেলার বিভিন্ন সমিতির সদস্যরা। অভিযোগ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম স্বেচ্ছাসেবী মহিলা সমিতির জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দকৃত অনুদানের প্রতি চেকের বিপরীতে ৪-৫ হাজার টাকা করে রেখে দেন। এককালীন অনুদানের বিপরীতে একইভাবে ৫-৬ হাজার টাকা রাখেন তিনি। সরকারি দিবসগুলো সঠিকভাবে পালন না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করে থাকেন তিনি। ১০ হাজারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় তিন জেলার তিন থানার আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

ডাকাত অধ্যূষিত এলাকা তিন জেলার তিন থানার সীমানায় ডাকাতি, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন থানা পুলিশের সমন্বয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলার বামনা থানা, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সমন্বয়ে এ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয় তিন থানার সীমান্ত এলাকা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে। শনিবার সকালে অনুষ্ঠিত সভায় বরিশাল বিভাগীয় ডিআইজি (ভারপ্রাপ্ত) আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন


জেএসসি ও জেডিসি পরীক্ষা

নাজিরপুরে নকল প্রতিরোধে ইউএনও’র অভিনব কৌশল

নাজিরপুরে চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল প্রতিরোধে অভিনব কৌশল অবলম্বন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বিগত দিনে এ উপজেলায় বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকলে সহায়তাসহ নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজী পরীক্ষার দিন ইংরেজী ও গণিতের দিন গণিত শিক্ষক হলে প্রবেশ করে শিক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগ রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে রবিবার অনুষ্ঠিত জেএসসি’র ইংরেজী পরীক্ষার দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে নির্বাহী অফিসার মো.বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বড়মাছুয়া গ্রামের বাদশা মৃধার বাড়ির সম্মূখ সড়কে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাফিজুর রহমান আকন (২৪)কে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাফিজ উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের আলমগীর হোসেন আকনের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় কয়েকজন ক্রেতা দৌড়ে পালিয়ে গেলেও হাফিজুরকে গ্রেফতারে সক্ষম হই। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জালাল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।


মঠবাড়িয়ায় ছিনতাইয়ের কবলে শিক্ষিকা

ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ রোডে তিন ছিনতাইয়ের কবলে পড়েছে এক শিক্ষিকা। উপজেলার ১৬নং চিত্রা পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষক নেতা সেলিম মিয়ার মেয়ে সোনিয়া জাহান শিল্পী শনিবার সন্ধ্যায় ওই ছিনতাইয়ের কবলে পড়ে। শিক্ষিকা সোনিয়া তার মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে পৌর শহরের আরামবাগ রোডের বাসার সামনে পৌছামাত্র একটি মোটরসাইকেলে ৩ জনের দূর্বৃত্তরা এসে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই ব্যাগে থাকা নগদ ৫ হাজার টাকা, ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড, মোবাইল ফোন ও ওষুধসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুলবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় নৈশ প্রহরীকে কুপিয়ে জখম ॥ থানায় মামলা

তুচ্ছ ঘটনার জের ধরে মঠবাড়িয়া বাজারের নৈশ প্রহরী এমাদুল হক হাওলাদার (৪০) কে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করেছে। স্থানীয়রা এমাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত এমাদুল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। এঘটনায় আহতের স্ত্রী দুলু বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের এমাদুল হাওলাদারের একটি সুপারী গাছ প্রতিবেশী মজিবুর হাওলাদারের ছেলে রাসেল মিয়া গত বৃহস্পতিবার কেটে ফেলে। এনিয়ে রাসেলের সাথে এমাদুলের বাক-বিতন্ডা হয়। এঘটনার জের ধরে শনিবার সকালে রাসেলের নেতৃত্বে জামালবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial