Sunday, November 5th, 2017
মঠবাড়িয়ায় ধানকাটা নিয়ে সংঘর্ষে দুই নারী আহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরোধীয় জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলো- উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী নাজমীন আক্তার (২২) ও মৃত: সেরাজুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৫০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নাজমীনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত সূত্রে জানাগেছে, উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত নুরুল হক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী মৃত তুজাম্বর মল্লিকের ছেলে কবির মল্লিকের বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ইদ্রিস গংদের ওয়ারিশ ও কবলাকৃত জমিতে সৃজিত ধান প্রতিপক্ষ কবির মল্লিকেরবিস্তারিত পড়ুন
বিশেষ প্রশিক্ষণে জাপান গেলেন সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মকর্তা
জাইকা (JICA) আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম (Support System for Persons with Disabilities Course) শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখলাকুর রহমান ও মঠবাড়িয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক সেলিম মাতুব্বরের ছোট ভাই শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর খুলনার ডিপিডি আবু জাফর মাতুব্বর রবিবার জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মোঃ আখলাকুর রহমান ও আবু জাফর মাতুব্বর প্রশিক্ষণ লব্দ অভিজ্ঞতা থেকে দেশের তথা মঠবাড়িয়ার প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, সমাজকল্যাণবিস্তারিত পড়ুন
বাগেরহাটে অপহরনের ৩ মাস পর কিশোরী উদ্ধার
বাগেরহাটের কচুয়ায় অপহরনের ৩ মাস পর চট্টগ্রাম থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উদ্ধারকৃত কিশোরীকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, গত ২৫ আগষ্ট দুপুরে উপজেলার খলিশাখালী গ্রামের এক কিশোরী কচুয়া বাজারে মোবাইলে বিকাশের টাকা তোলার জন্য যায়। ওই সময়ে কয়েকজনে মিলে ওই কিশোরীকে অপহরন করে প্রথমে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ও পরে চট্টগ্রামে নিয়ে আটকে রাখে। এঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। গত ১৭ সেপ্টেম্বর অপহরনের সাথে জড়িত সন্দেহে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পার্থ মৃধা (১৮) নামেবিস্তারিত পড়ুন
জেডিসি পরীক্ষায় অনিয়ম
বাগেরহাটে তিন মাদ্রাসা শিক্ষকের দন্ড
চলতি জেডিসি পরীক্ষার ৪র্থ দিনে রবিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩ জন মাদ্রাসা শিক্ষককে অর্থ দন্ড ও তাদেরকে কেন্দ্র থেকে বহিস্কার করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত এই শিক্ষকরা হচ্ছেন, মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ খায়রুল বাসার, দারুল কোরআর সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মোঃ মোশারেফ হোসেন। এই তিনজনকে যথাক্রমে ১০ হাজার ও ৩ হাজার টাকা করে জরিমানা ও কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। সহকারি কমিশনার ভূমি আলমগীর হোসাইন রবিবার বেলা সাড়ে ১২টারবিস্তারিত পড়ুন
৮ মাসের বেতন না দিয়ে অব্যহতি দেয়ায় বাংলা টিভির কর্তৃপক্ষকে উকিল নোটিশ
বাংলা টিভি লিমিটেডকে উকিল নোটিশ করেছে প্রতিষ্ঠানটির বাগেরহাট প্রতিনিধি খোন্দকার নিয়াজ ইকবাল। রবিবার ডাকযোগে এ উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে জানান খোন্দকার নিয়াজ ইকবালের আইনজীবী খোন্দকার গোলাম মোস্তফা (চাঁন)। কোন কারণ দর্শানো নোটিশ ছাড়া অব্যাহতি প্রদানের কারণ ও সকল পাওনার দাবীতে বাগেরহাট জজ কোর্টের আইনজীবী খোন্দকার গোলাম মোস্তফা (চাঁন) বাগেরহাট প্রতিনিধি খোন্দকার নিয়াজ ইকবালের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন বাংলা টিভির কর্তৃপক্ষকে। উকিল নোটিশে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মাহাফুজুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ছামাদুল হক, পরিচালক মীর শামস শান্তনু ও হেড অফ নিউজ শেখ সালেককে ১৫ দিনেরবিস্তারিত পড়ুন
সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী পালিত
প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক ও বই বিতরণের মধ্য দিয়ে সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। সম্মানিত অতিথি ছিলেন কাজী ইমদাদুল হকের পৌত্রী কাজী নুসরাত সুলতানা ও কাজী নাহিদা আকবর। বিশেষ আলোচক ও সংবর্ধিত অতিথি ছিলেন প্রফেসর আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়রবিস্তারিত পড়ুন
