সাংবাদিক জিসানের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিকদের মানববন্ধন
সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদের রামু (কক্সবাজার) প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের ব্যানারে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
দৈনিক প্রতিদিনের সংবাদের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মামুন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শওকাত আলী বাবু, যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, অলিপ ঘটক, মোঃ সামছুর রহমান, এসএম রাজ, আবু সাঈদ শুনু, খন্দকার আকমল উদ্দিন সাখি, অরিন্দম দেবনাথ, নকিব সিরাজুল ইসলাম, এসএম তাজ উদ্দিন, এইচ এম মইনুল ইসলাম, খন্দকার সিনয়াজ ইকবাল, রুহুল আমিন বাবু, সৈয়দ শওকত হোসেন, আল আমিন খান সুমন, মোঃ সোহান শেখ, মোঃ জালাল হোসেন, আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, সাংবাদিক জিসানের উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
