ইন্দুরকানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানীতে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ও এস আই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চর বাড়ৈখালী এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ ডালিম হাওলাদারের স্ত্রী রুবিনা আক্তার (২৫)কে আটক করে।
আটক রুবিনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে পৌর ও সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের কমিটি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস পালিত »
