Sunday, October 22nd, 2017
বেসরকারী কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারের মর্যাদা না দেওয়ার দাবীতে
পিরোজপুরে সাংবাদিকদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা
জাতীয়করণের লক্ষে ঘোষিত বেসরকারী কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারের মর্যাদা না দেওয়ার দাবীতে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমিতির দাবীসমূহ তুলে ধরে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর হোসেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির জেলা সভাপতি স্বরূপকাঠী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন। মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখার সাবেকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১৯ হাজার মিটার জাল জব্দ
মা ইলিশ রক্ষার্থে ইলিশ ধরার উপর সরকারী নিষেধাজ্ঞার শেষ দিনে আজ রবিবার দিনভর পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ জেলার সন্ধ্যা ও কঁচা নদীতে অভিযান চালিয়ে ১৯ হাজার মিটার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। বিকেলে এসব জাল পিরোজপুর বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় আগুনে পুড়িয়ে ধংস করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সুরীদ সালেহ্্হীন, জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় পিরোজপুর সদর থানার এএসআই হাসিব অংশ গ্রহণ করেন।
পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস পালিত
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এ শ্লোগানে নানা আয়োজনে পিরোজপুর পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ রবিবার সকালে এ উপলক্ষে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে জেলা প্রশাসন ও বিআরটিএ পিরোজপুর সার্কেলের আয়োজনে র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানীতে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ও এস আই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চর বাড়ৈখালী এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ ডালিম হাওলাদারের স্ত্রী রুবিনা আক্তার (২৫)কে আটক করে। আটক রুবিনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুরে পৌর ও সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের কমিটি
পিরোজপুর পৌরসভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। পৌর ছাত্রলীগের নতুন কমিটিতে আসিফ ইকবালকে সভাপতি ও মোমেন মোর্শেদ শুভ্রকে সাধারণ সম্পাদক করা হয়। সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখায় সুপান্থ হালদারকে সভাপতি, মো. মামুন হাওলাদারকে সহ-সভাপতি, মো. রাব্বি ইসলাম অপুকে সাধারণ সম্পাদক এবং পিযুষ আইচকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করাবিস্তারিত পড়ুন
ছারছীনা মাদ্রাসার শিক্ষকের বাসায় অগ্নিকান্ড
স্বরূপকাঠীতে ছারছীনা দরবার শরীফের মধ্যে শিক্ষকের বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ছারছীনা দারুসুন্নাৎ অলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সিরাজুম্মুনীরের ঘরে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাত সাড়ে ৯ টার সময় হঠাৎ একটা বিষ্ফোরনের শব্দ পাওয়া যায়। এর পরই ঘরের ভেতরে আগুন জলতে দেখে ডাক চিৎকার দিলে মাদ্রাসার ছাত্ররা ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ছারছীনা মাদ্রাসার মাওলানা আ.জ.ম ওহিদুলবিস্তারিত পড়ুন
ডাকাত আতংকে স্বরূপকাঠীবাসীর নির্ঘুম রাত
ডাকাত আতংকে শনিবার নির্ঘুম রাত কাটিয়েছে স্বরূপকাঠী উপজেলার মানুষ। শনিবার রাতে উপজেলার পশ্চিম সীমান্তের নাজিরপুর উপজেলার ঘোষকাঠি এলাকায় একদল ডাকাত হানা দেওয়ার চেষ্টা করে। এখবর দ্রুত স্বরূপকাঠী উপজেলার দৈহারী এলাকায় ছড়িয়ে পড়লে তারাও ডাক চিৎকার শুরু করে। সাথে সাথে বিষয়টির খবর উপজেলার সারেংকাঠি, বলদিয়াসহ সবকটি ইউনিয়নসহ স্বরূপকাঠি পৌরসভা এলাকায়ও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে যায়। এতে উপজেলাব্যাপী আতংক ছড়িয়ে পড়লে মানুষ রাত জেগে পাহারা দিতে থাকে। এ বিষয়ে ওসি মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোন অঘটন ঘটেনি। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে। তবে মানুষের সববিস্তারিত পড়ুন
সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিধবা নারীর আকুতি ...
নাজিরপুরে প্রভাবশালীর বিরুদ্ধে দোকানঘর দখল চেষ্টার অভিযোগ
জেলার নাজিরপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিধবা নারীর আকুতি শোনার কেউ নেই। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ যেন টাকার কাছে বন্দি হয়ে পড়েছেন। ওই বিধবা নারীর উপার্জনের একমাত্র অবলম্বন সরকারি খাস জমিতে থাকা দোকান ঘর অবৈধভাবে দখল করে নেয়ার পায়তারা করছে এক প্রভাবশালী। এ ঘটনায় অসহায় সংখ্যালঘু পরিবারটি প্রভাবশালীদের দ্বারে-দ্বারে ঘুরেও কোন প্রতিকার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী পরিবারটির সাথে কথা বলে জানা গেছে, বিগত প্রায় ৩০ বছর পূর্বে ২ বছরের একমাত্র পুত্র সন্তান রেখে স্বামী মুকুন্দ বিহারী হালদার মারা গেলে বড়ই অসহায় হয়ে পড়েন সুষমাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি ॥ হামলায় আহত-২
জেলার মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে শনিবার গভীর রাতে জাহাঙ্গীর হাওলাদারের (৫০) ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী হামিদা বেগম (৪৫) আহত হয়। স্থানীয়রা রবিবার সকালে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। আহত সূত্রে জানা যায়, টিয়ারখালী গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে শনিবার গভীর রাতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে এলোপাথারি মারধর করে আহত করে। জাহাঙ্গীর হাওলাদার দাবী করেন ছেলের চাকরির জন্য সংরক্ষিত নগদ ৩বিস্তারিত পড়ুন
বাগেরহাটে সাংবাদিকদের সাথে বিসিএস শিক্ষকদের মতবিনিময়
বাগেরহাটে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির আয়োজনে সাংবাদিকদের সাথে ৪ দাবি আদায়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্যে বিসিএস সাধারন শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম ফারুকি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোক জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাদের চাকরি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনিদিষ্ট করে আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারি করতে হবে, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালার প্রণয়ন করতে হবে,বিস্তারিত পড়ুন
