Sunday, October 22nd, 2017
গদাইপুর ফুটবল মাঠে ঘোড়ার বিষ্ঠা ॥ বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
পাইকগাছার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ঘোড়া বিচরণ করায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে ঘোড়া, গরু, ছাগল, মহিষ বিচরণ করানো নিষেধ থাকলেও মানছে না এলাকার ঘোড়ার মালিকরা। মাঠে ঘোড়া ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে। এর ফলে ঘোড়ার বিষ্ঠা/মলে পুরোমাঠ ভরে গেছে। ফলে মাঠে খেলার পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। জানা গেছে, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে এলাকার চেঁচুয়া, বান্দিকাটী ও গদাইপুর গ্রামের কয়েকজন ঘোড়ার মালিক ৪টি ঘোড়া ছেড়ে দিয়ে মাঠে বিচরণ করাচ্ছে। মাঠের খেলার সময় ঘোড়া মাঠ থেকে চলে গিয়ে পাশের মালিকদের ফসল ক্ষেতে বিচরণ করছে। একদিকে মাঠের পরিবেশবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে সম্পত্তি জবর দখলের অভিযোগ
পাইকগাছায় আদালতের ১৪৪ ধারাজারীকৃত নালিশী সম্পত্তির জবর দখলের অভিযোগ উঠেছে। পাইকগাছা গদাইপুর গ্রামের চেঁচুয়া গ্রামের মোঃ আকরাম খাঁ’র কবলামুলের রেজিষ্ট্রিকৃত ক্রয় সম্পত্তিতে ১৪৪ ধারা বলবত থাকা সত্ত্বেও একই গ্রামের আনসার আলী খাঁ বহিরাগত লোকজন নিয়ে জবর দখল করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী আকরাম খাঁ। আনসার খাঁ ও তার লোকজন ১৯ অক্টোবর আকরামের চেঁচুয়া মৌজার সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট বড় গাছ কর্তনসহ একটি ছোট ঘর সম্পূর্ণ ভেঙ্গে দিয়ে আকরামের ভোগ দখলে থাকা ১০ শতক সম্পত্তি জবর দখল করে। উল্লেখ্য, ১৯৭৪ সালে মৃত কালাচাঁদ সরদারের কাছ থেকে আকরামবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে কারেন্ট জাল আটক
ইন্দুরকানীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার রাতে ইন্দুরকানী মৎস্য বিভাগের অধীনে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। পরে আটককৃত কারেন্ট জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে নাজিরপুরে মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের” লক্ষে শনিবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেমে ভিশন-২০২১, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের উপর সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী ইউজিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদার, শ্রীরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা হালদার। সমাবেশ শেষে সরকারের বিভিন্নবিস্তারিত পড়ুন
