প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার মনি আহত

বাগেরহাট শহরতলীর কাঠাল এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার সরদার ফারুক আহম্মেদ মনি গুরুত্বর আহত হয়েছেন।

জানাগেছে, শহরের রেল রোডের বাসিন্দা প্রথম শ্রেনীর ঠিকাদার সরদার ফারুক আহম্মেদ মনি শনিবার সকালে বাসা থেকে বের হয়ে মটর সাইকেল যোগে কাঠাল এলাকার ড্যাফোডিল স্কুলে ঠোকার সময় দ্রুতগতি সম্পর্ন অপর একটি মটর সাইকেল পিছন থেকে ধাক্কা দেয় এতে মনি গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় মনিকে বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মুক্তি ক্লিনিকের ডাঃ এস. কে. কাইউম বলেন, বর্তমানে তার অবস্থা শংকামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial