প্রধান সূচি

আইনজীবী সমিতি ভবন নির্মানে অনিয়ম দূর্নীতি মামলার জের

বাগেরহাটে আইনজীবীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করেছে দূর্বৃত্তরা

বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ নুর মোহম্মদের (৫৬) উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পূনর্বাসন কেন্দ্র (নিটোর) পাঠানো হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় দূর্বৃত্তরা নুর মোহম্মদের উপর হামলা চালায়। হামলার জন্য ওই আওয়ামীলীগ নেতা আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে দায়ী করেছেন। তবে আইনজীবী সমিতি তার করা অভিযোগ অস্বীকার করেছে। শনিবার সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ও আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। হাসপাতালে আহত নুর মোহম্মদকে দেখতে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং যারা তার উপর হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। তবে পুলিশ এখনো হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

শেখ নুর মোহম্মদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শনিবার সকাল নয়টার দিকে শহরের সোনাতলার বাড়ি থেকে বের হয়ে পাশের একটি রেস্তোঁরায় নাস্তা খেতে রওনা হই। এসময় ৪/৫টি মোটরসাইকেলযোগে এসে ৮/৯ যুবক আমার পথরোধ করে লোহার হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এক পর্যায়ে হাতুড়ির আঘাতে আমি রাস্তার উপর পড়ে গেলে তারা আমার শারা শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মান কাজ শুরু হয়েছে। বর্তমান কমিটি এই ভবন নির্মানে অনিয়ম দূর্নীতির আশ্রয় নেওয়ায় সম্প্রতি সমিতির দুই সদস্য আদালতে মামলা করেছেন। আমি ওই মামলাটি পরিচালনা করছি। মামলাটি পরিচালনা করায় বর্তমান কমিটি আমার উপর ক্ষুব্দ। তাই তারা ভাড়াটে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ নুর মোহম্মদের উপর হামলার খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে যাই। আমরা তার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী সোমবার তার উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতি সভা আহ্বান করেছে। সেই সভা থেকে পরবর্তি করণীয় ঠিক করা হবে।

তিনি আরও বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্যদের সিদ্ধান্তে ভবন নির্মান কাজ শুরু হয়েছে। নিয়ম মেনেই তা করা হচ্ছে। এই ঘটনায় সমিতির দুই সদস্য অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বিচারাধীন। তার নিজ বাড়ি এলাকায় তার ব্যক্তিগত বেশকিছু মামলা রয়েছে। ওই মামলা সংক্রান্ত ঘটনায় তার শত্রুতা রয়েছে। ওই শত্রুতার জের ধরে তার উপর এই হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারনা করছেন।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু এই বলেন, শেখ নুর মোহম্মদের উপর হামলাকারী যেই হোক তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন ওই নেতা।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, আইনজীবী নুর মোহম্মদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চি‎হ্ন রয়েছে। তার ডান পা ভেঙ্গে গেছে। তাকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পূনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, আইনজীবী নুর মোহম্মদের উপর কি কারনে কারা হামলা চালিয়েছে তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial