প্রধান সূচি

হত্যা ঘটনার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ 

মঠবাড়িয়ার ওসি আহত ॥ মামলা দায়ের ॥ গ্রেফতার -১২

জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী লঞ্চঘাটে শনিবার সন্ধ্যায় শ্রমীকলীগ অফিস ও দোকান ভাংচুর চলাকালে হাবিব হত্যা মামলার আসামী পক্ষের সহযোগীদের হামলায় মঠবাড়িয়া থানার ওসি আহত ও সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় আহত থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম রবিবার দুপুরে বাদী হয়ে ৩৮জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেছেন। হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার রাতভর ও রবিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে তুষখালী লঞ্চঘাট ও বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় উদয়তাঁরা বুড়ির চর, লঞ্চঘাট ও তুষখালী বন্দরে গ্রেফতার আতঙ্কে ওই এলাকাগুলো পুরুষ শূণ্য হয়ে পড়েছে।
গ্রেফতারকৃতরা হলো সুমন (৩৫), ইসাহাক বয়াতী (৩৩), নামজুল হোসেন (২২), ইদ্রিস বয়াতী (২৮), রেিবল মিয়া (২৫), রুবেল আকন (২৬), জুবায়ের (২৮), মনির মাতুব্বর (৪০), ইসমাইল (২৩), নজরুল (৩৬), মনির হাওলাদার (২৮), চন্দন মিত্র (২৮) এদের অধিকাংশের বাড়ি পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা ও গোলবুনিয়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি উদয়তাঁরা বুড়ির চর গ্রামের চাঞ্চল্যকর বিএনপি নেতা হাবিব হত্যা মামলার আসামী হিমু তালুদারের মেয়ে ডা. তানিয়া ও জামাতা ব্যবসায়ি সোলিমের সাথে শনিবার দুপুরে স্থানীয় তুষখালী লঞ্চঘাট এলাকায় নিহত হাবিবের পুত্র প্রবাসী মানিকের বাক-বিতান্ডা ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা পুলিশ খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল লঞ্চঘাটে গেলে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ হরিণপালা গ্রামের মৃত শাহ আলমের পুত্র সুমনের নের্তৃত্বে ৬০/৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় শ্রমিকলীগ অফিস ও নিহত হাবিবের স্বজনদের চারটি দোকান ঘর ভাংচুর করে। এসময় থানা পুলিশ দুজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে প্রতিপক্ষরা আটককৃত দুজনকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি কেএম তারিকুল ইসলাম আহত হন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত) আহমেদ মাঈনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাকে আহত ও সরকারী কাজে বাধা দানের অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial