মঠবাড়িয়ায় গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদেও কাছ থেকে ২৭০ গ্রাম গাজা উদ্ধা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সবুজনগর গ্রামের নুর সাঈদ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৬), শহরের কলেজপাড়া এলাকার আয়নাল হক জমাদ্দারের ছেলে রাজু জমাদ্দার (২০), খায়ের ঘোটিচোরা গ্রামের জাহাঙ্গীর রাড়ির ছেলে জসিম রাড়ী (৩২) ও চালিতাবুনিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে হাবিবুল্লাহ হাওলাদার (২৫), সেনের টিকিকাটা গ্রামের হারুন হাওলাদারের ছেলে সজল হাওলাদার (১৯)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রবীন শিক্ষক মনীন্দ্রনাথ মিত্র’র স্মরনে সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ »
