প্রধান সূচি

খুমুরিয়ায় আশ্রম প্রাঙ্গণে বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

পিরোজপুর পৌর এলাকার খুমুরিয়া আশ্রম প্রাঙ্গণে বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অ্যাড: চন্ডিচরন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ উপস্থিত সকলের মাঝে বিট পুলিশের মোবাইল নম্বরের কার্ড বিতরন করেন।

এসময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিট অফিসার এসআই হুমায়ুন কবির, পিরোজপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, পিরোজপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শহিদ সিকদার, ব্যবসায়ী নুরুল ইসলাম খান, সমাজসেবক সাগর সিকদার, ব্যবসায়ী রফিক শেখ, মোস্তাফিজুর রহমান, শ্যামব্রহ্ম। সভায় বক্তারা উপস্থিত সকলে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং বিষয়ে উন্মুক্ত আলোচনা করে বিট পুলিশের কার্যক্রম সফল করতে আরো সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানান এবং বলেন বিট পুলিশের কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুলিশ জনগণের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হবে এবং সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial