মঠবাড়িয়ায় অভিযানে ৪ লাখ টাকার জাল ভষ্মিভুত
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার অবরোধ চলাকালে সোমবার ও মঙ্গলবার দিনভর মৎস্য অধিদপ্তর ও পুলিশ বলেশ্বর নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
নদীর স্থানীয় জলাঘাট, কচুবাড়িয়া, খেতাচিড়া, সাংরাইল, মাঝেরচর, বড়মাছুয়া, ছোটমাছুয়া ও কাটাখালীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল, ৪ হাজার মিটার ইলিশ জাল ও দুটি বেহেন্দীজাল আটক করে। আটককৃত জালের মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়। ওই জাল স্থানীয় তুষখালী লঞ্চঘাটের চরে আগুন দিয়ে ভষ্মিভুত করে দেয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোশারেফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম আজাহারুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোঃ রউফ, মঠবাড়িয়া থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা ও তুষখালী ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
