প্রধান সূচি

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা

ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহন নিশ্চিত করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭।

এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডভোকেট এম এ মান্নান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাঝি, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সদস্য ডাঃ আব্দুস সালাম, পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

এসময় বক্তারা প্রবীণদের সবরকমের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন করেন। এছাড়া কিশোর সমাজ ও যুব সমাজকে বৃদ্ধ ও প্রবীনদের দিকে লক্ষ রাখতে তাদের অবহেলা না করতে এবং তাদের যতœ করার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial